
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এর অধীনে পরিচালিত এইচএসসি প্রোগ্রামের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের (২০২৬ ব্যাচ) ১ম বর্ষে ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী, আগামী ৩১ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত কোনো প্রকার বিলম্ব ফি ছাড়াই শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। এর আগে ভর্তির নির্ধারিত সময়সীমা ছিল ৩০ জুন ২০২৬ পর্যন্ত।
বাউবি’র স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস (এসএসএস) বিভাগের যুগ্ম-পরিচালক সামস্ জেরিন নিপা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও টিউটোরিয়াল ক্লাস আগামী ১১ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ শুরু হবে। এই বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সকল উপ-আঞ্চলিক কেন্দ্র ও স্টাডি সেন্টারসহ সংশ্লিষ্ট সবাইকে জরুরী ভিত্তিতে অবহিত করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :