চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলায় ৮ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ১:৩৫ পূর্বাহ্ণ /
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলায় ৮ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলায় আজ বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। বৈরি আবহাওয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে, অন্যান্য শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা চলবে।

‎মঙ্গলবার মধ্য রাত একটার পর আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ ঘোষণা দেয়।

‎এর আগে মঙ্গলবার রাত পৌনে ১১টায় চট্টগ্রাম ও রাঙামাটি জেলার এবং রাত পৌনে ১২টায় কক্সবাজার জেলার এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল।

‎কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড সহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বুধবারের এইচএসসি, আলিম এবং এইচএসসি বিএমটি, এইচএসসি ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়। এ বিজ্ঞপ্তিতে, স্থগিত পরীক্ষার সূচি পরে জানানোর কথা বলা হয়। এদিন অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা যথারীতি চলবে বলে বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

‎চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসকদের প্রতিবেদনের প্রেক্ষিতে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।

‎চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে।

গত ১ জুলাই পরীক্ষা শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, যে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা বিবেচনা করে প্রতিটি বিষয়ে ৩ সেট করে প্রশ্ন করা হয়েছে।

‎চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৭০ হাজার নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছেন।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৪৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৫০
  • দুপুর ১২:০৭
  • বিকেল ৪:৪৩
  • সন্ধ্যা ৬:৫৪
  • রাত ৮:২০
  • ভোর ৫:১৬

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp