২০২৫ সালের ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : আগস্ট ১৯, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ /
২০২৫ সালের ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই রুটিন প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০ সেপ্টেম্বর পরীক্ষা শুরু হবে। চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। পরীক্ষা প্রতিদিন বেলা ১টা ৩০ মিনিটে শুরু হবে। প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষার সময় নির্ধারিত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে পারবে।

বিজ্ঞপ্তিতে জানা যায়, ২০ সেপ্টেম্বর ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ আবশ্যিক বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের পরীক্ষা। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন বিষয়ের প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হবে ১৯ অক্টোবর।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, কলেজের অধ্যক্ষরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে কলেজের পাসওয়ার্ড ব্যবহারে পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে বিতরণ করবেন। পরীক্ষা শুরুর অন্তত তিন দিন আগে প্রবেশপত্র বিতরণ শেষ করতে হবে। পরীক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লেখিত বিষয় কোড অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে হবে।

পরীক্ষার হলে হাজিরা দেওয়ার সময় পরীক্ষার্থীদের মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র প্রদর্শন করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে।

পরীক্ষাসংক্রান্ত সব তথ্য ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। জরুরি তথ্যের জন্য পরীক্ষার্থীদের প্রতিদিন অন্তত তিনবার—সকাল, দুপুর ও রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, কোনো বিজ্ঞপ্তি ডাকযোগে পাঠানো হবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ছাড়া অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তি গ্রহণযোগ্য হবে না।

২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের প্রথম বর্ষ পরীক্ষার রুটিন দেখতে ক্লিক করুন এখানে

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৪:১১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:১৭
  • দুপুর ১২:০৫
  • বিকেল ৪:৩৭
  • সন্ধ্যা ৬:৩৩
  • রাত ৭:৫০
  • ভোর ৫:৩৪

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp