ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণের পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : আগস্ট ১৯, ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ /
ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণের পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী

সরকার একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার গুলশানের হোটেল লেকশোরে ‘খেলায় খেলায় শিখি’ তথ্যপুস্তক পর্যালোচনা শীর্ষক কর্মশালায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, ইভটিজিংয়ের মতো অসামাজিক কার্যকলাপ থেকে সন্তানদের দূরে রাখতে হলে শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। এখন খেলাধুলার পাশাপাশি খেলার মধ্যে থাকা শিক্ষণীয় বিষয়গুলোও শিক্ষকরা শিশুদের বুঝিয়ে বলবেন। এবার আমরা তড়িঘড়ি করে ক্লাস ফোর থেকে ‘খেলায় খেলায় শিখি’ শুরু করছি। আগামীতে এটি ক্লাস ওয়ান থেকে শুরু করা হবে। খেলতে গেলে মাঠ পরিষ্কার কর‍তে হবে, ডিসিপ্লিন রাখতে হবে। সেখান থেকে লিডারশিপ তৈরি হবে।

শিক্ষামন্ত্রী বলেন, খেলাধুলায় সম্পৃক্ত না থাকলে আমি কখনোই এই অবস্থানে আসতাম না। স্পোর্টস মিনিস্টারও এই অবস্থানে আসতেন না। স্পোর্টস আমাকে কী দিয়েছে? লিডারশিপ।

শিক্ষামন্ত্রী আরো বলেন, ২০২৮ সালের কারিকুলামের জন্য আগামী সপ্তাহে একটি কমিটি গঠন করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রাথমিক পর্যায় থেকেই একটি নতুন প্রজন্ম তৈরি করতে চাচ্ছে সরকার। এরই অংশ হিসেবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ‘খেলায় খেলায় শিখি’ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চায় সরকার। ঢাকা একটা ইটপাথরের চিড়িয়াখানা। এখন আমাদের এত জায়গা আমরা কোথায় পাব? পুর্বাচলে করা যায়? আমরা চিন্তা করছি।

তিনি জানান, নৈতিকতা বৃদ্ধিতে কারিকুলামে বিভিন্ন পরিবর্তন আনা হচ্ছে।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৪:১১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:১৭
  • দুপুর ১২:০৫
  • বিকেল ৪:৩৭
  • সন্ধ্যা ৬:৩৩
  • রাত ৭:৫০
  • ভোর ৫:৩৪

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp