২০২৭ সালের আলিম পরীক্ষার রেজিস্ট্রেশনের সময় বাড়লো


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ /
২০২৭ সালের আলিম পরীক্ষার রেজিস্ট্রেশনের সময় বাড়লো

আজ মঙ্গলবার (৭ জুলাই) মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের আওতাধীন আলিম পর্যায়ের মাদ্রাসাগুলোতে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী অনলাইনে ভর্তি ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি, তাদের রেজিস্ট্রেশন বোর্ডের ইএসআইএফ পূরণের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

নতুন সময়সূচি অনুযায়ী, আজ ৭ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে। আর ৩০ জুলাই পর্যন্ত শিক্ষার্থীদের তথ্য ইএসআইএফে এন্ট্রি করা যাবে।

ফি জমা দেওয়া ও তথ্য এন্ট্রির ক্ষেত্রে মাদ্রাসাগুলোকে বোর্ডের www.ebmeb.gov.bd পোর্টালে প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর পেমেন্ট অপশনে গিয়ে শিক্ষার্থীর সংখ্যা এন্ট্রি করে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নির্ধারিত বোর্ড ফি জমা দিতে হবে। ফি সিস্টেমে জমা হওয়ার পরই নতুন শিক্ষার্থীর তথ্য আপলোডের জন্য এন্ট্রির সুযোগ চালু হবে এবং এরপর সতর্কতার সঙ্গে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ব্যবস্থায় শুধুমাত্র বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে। আগে এন্ট্রি করা কোনো শিক্ষার্থীর তথ্য মুছে ফেলার সুযোগ থাকবে না। তবে আগে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের বিভাগ, বিষয় ও ছবি সংক্রান্ত ভুল সংশোধনের অনলাইন কার্যক্রম চলমান রয়েছে।

উক্ত বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আলিম শ্রেণির নিয়মিত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনসহ অন্যান্য ফি ৬৮৫ টাকা। আর অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে ১৫০ টাকা পাঠ বিরতি ফি সহ মোট ৮৩৫ টাকা পরিশোধ করতে হবে।

এছাড়া রেজিস্ট্রেশন ফি জমা বা ইএসআইএফে তথ্য এন্ট্রি করতে কোনো সমস্যা হলে অফিস সময়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ইআইআইএন ভিত্তিক সিম নম্বর থেকে ০১৭১৩-০৬৮৯০৯ অথবা ০১৭১৫-৬১১৯৩৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানায় বোর্ড।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৪৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৫০
  • দুপুর ১২:০৭
  • বিকেল ৪:৪৩
  • সন্ধ্যা ৬:৫৪
  • রাত ৮:২০
  • ভোর ৫:১৬

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp