শিক্ষা মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত রাখার চ্যালেঞ্জকে সামনে রেখে কাজ করছি: শিক্ষামন্ত্রী


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ /
শিক্ষা মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত রাখার চ্যালেঞ্জকে সামনে রেখে কাজ করছি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমি প্রতিমন্ত্রী থাকার সময়ে দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারেনি। আগামী দিনগুলোতেও দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারবে না। আমি বিশ্বাস করি, আমি যদি দুর্নীতি না করি তাহলে আমার মন্ত্রণালয় সহজে দুর্নীতি করতে পারবে না। এটাও আমার একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে সামনে রেখে আমি কাজ করছি।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন, আমার জন্য শিক্ষার দায়িত্ব সামলানো বড় চ্যালেঞ্জ। আমাদের প্রধানমন্ত্রী শিক্ষাকে সব থেকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। এবং তিনি কর্মসংস্থান ও উন্নত জাতি গঠনে শিক্ষাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন। সেই কারণে আমাকে ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে।

শিক্ষামন্ত্রী ড. মিলন আরো বলেন, আমি একটা মিটিংয়ে এক পর্যায়ে এসে বলেই ফেলেছি এই আমি শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব নিয়েছি মন্ত্রী হিসেবে নয় আমার জন্য এটা ইবাদতখানা। এখানে আমি ইবাদত করছি। আর শিক্ষা মন্ত্রণালয় অন্য দশটা মন্ত্রণালয়ের মতো নয়। এই মন্ত্রণালয়টিকে জাতি গঠন করতে হবে। আমার প্রধানমন্ত্রীর আগামীর বাংলাদেশ উপহার দিতে হবে। আমার বিশ্বাস ছিলো কোনো এক সময় যদি বাংলাদেশের শিক্ষামন্ত্রী হই শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আমাকে আনতেই হবে।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৫
  • দুপুর ১২:০৪
  • বিকেল ৪:৪০
  • সন্ধ্যা ৬:৫৩
  • রাত ৮:১৯
  • ভোর ৫:১১

সর্বাধিক পঠিত

কোনো সংবাদ পাওয়া যায়নি।

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp