বাউবির স্থগিত এইচএসসি পরীক্ষা বাতিল, সাবজেক্ট ম্যাপিং করে ফল


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৪, ১০:৪৬ অপরাহ্ণ /
বাউবির স্থগিত এইচএসসি পরীক্ষা বাতিল, সাবজেক্ট ম্যাপিং করে ফল

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) চলমান এইচএসসি পরীক্ষা-২০২৪ বাতিল করা হয়েছে। একইসঙ্গে বাতিল পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করে ফল তৈরি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা-২০২৪ অনিবার্য কারণবসত বাতিল করা হয়েছে। একইসঙ্গে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রক্রিয়াকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফল প্রকাশের তারিখ পরবর্তীতে জানানো হবে।

এর আগে গত ১৪ আগস্ট বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এইচএসসি পরীক্ষা ২০২৪ স্থগিত করা হয়। একইসঙ্গে এমএস ইন ইরিগেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট, এমএস ইন ইন্টোমোলজি, এমএস ইন অ্যাগ্রোনোমি, এমএস ইন অ্যাকুয়াকালচার, এমএস ইন পলিট্রি সায়েন্সের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। সে সময় বলা হয়, পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত এসব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৫
  • দুপুর ১২:০৪
  • বিকেল ৪:৪০
  • সন্ধ্যা ৬:৫৩
  • রাত ৮:১৯
  • ভোর ৫:১১

সর্বাধিক পঠিত

কোনো সংবাদ পাওয়া যায়নি।

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp