কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস পরীক্ষার ফল প্রকাশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২৬, ১০:৫৬ অপরাহ্ণ /
কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার ফল আজ মঙ্গলবার প্রকাশিত হবে। এদিন দুপুর ২টায় ফল প্রকাশ করবে কওমি শিক্ষার সর্বোচ্চ বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ।

সোমবার বোর্ডের অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত স্থায়ী কমিটির সভায় বোর্ডের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান ফলাফল ঘোষণা করবেন। সভায় পরীক্ষা মনিটরিং সেলের সদস্যবৃন্দ, পরীক্ষা উপকমিটির সদস্যবৃন্দ এবং নিরীক্ষাকবৃন্দ উপস্থিত থাকবেন।

যেভাবে ফল দেখা যাবে :

কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীরা আল-হাইয়াতুল উলয়ার নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে তাদের ব্যক্তিগত ফল দেখতে পারবেন। সংশ্লিষ্ট মাদরাসার ফলও অনলাইনে দেখা যাবে। ওয়েবসাইটটি হলো—https://hems.alhaiatululya.org, https://hems.alhaiatululya.org/exam-result

মাদ্রাসার অ্যাডমিনরা বোর্ডের নির্ধারিত HEMS সফটওয়্যারে নিজ নিজ আইডিতে লগইন করে মাদ্রাসার ফলাফল ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। বোর্ড অ্যাডমিনরাও নিজ নিজ আইডিতে প্রবেশ করে তাদের অধীনে থাকা সব মাদ্রাসাএ ফলাফল ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৫
  • দুপুর ১২:০০
  • বিকেল ৪:৩৫
  • সন্ধ্যা ৬:৪৬
  • রাত ৮:১১
  • ভোর ৫:১০

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp