
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি দারুণ সুযোগ দিচ্ছে সৌদি আরব সরকার। দেশটি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য মোট ৫০০টি শিক্ষাবৃত্তি (Scholarship) প্রদানের ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে এই বৃত্তির জন্য আবেদন দাখিল ও নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
গতকাল বুধবার (৮ জুলাই) বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আগ্রহী শিক্ষার্থীরা সরাসরি সৌদি আরবের অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম Study in Saudi Arabia (studyinsaudi.moe.gov.sa) ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ও নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। গত ১৯ এপ্রিল থেকেই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এই পোর্টালটি উন্মুক্ত করা হয়েছে।
বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের লিয়াজোঁ অফিসার মোহাম্মদ বিন সাঈদ আল জাহরানির সাথে studyksa.inq@moe.gov এই ইমেইলে যোগাযোগ করা যাবে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব ড. মো: মনিরুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :