
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কার্যক্রম আগামী ১২ থেকে ১৬ জুলাই পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে বন্ধ থাকবে। তবে সাপ্তাহিক ছুটিসহ এ ছুটি গড়াচ্ছে টানা প্রায় ৯ দিনে।
বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ জুলাই (রোববার) থেকে ১৬ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও আঞ্চলিক কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে সরকারি সাপ্তাহিক ছুটির কারণে ১০ ও ১১ জুলাই (শুক্র ও শনিবার) বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম নিয়মিত বন্ধ থাকে। গ্রীষ্মকালীন ছুটি শেষ হওয়ার পর ১৭ ও ১৮ জুলাইও সাপ্তাহিক ছুটি থাকায় প্রশাসনিক কার্যক্রম টানা প্রায় ৯ দিনের জন্য বন্ধ থাকছে।
তবে, এ সময়ে প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বা অন্যান্য কার্যক্রম সম্পর্কে পৃথক কোনো নির্দেশনা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
আপনার মতামত লিখুন :