আবেদনের ৫ দিনে সনদ পাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৫, ১:৪৪ অপরাহ্ণ /
আবেদনের ৫ দিনে সনদ পাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন পরীক্ষার প্রভিশনাল ও মূল সনদ (সার্টিফিকেট) প্রদান প্রক্রিয়া আধুনিকায়ন করা হয়েছে।

১৩ এপ্রিল (রবিবার) শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব এ প্রক্রিয়ার উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সার্টিফিকেট প্রদানের প্রক্রিয়া আধুনিকায়নের জন্য সম্পূর্ণ সফটওয়্যার আধুনিকায়ন করা হয়েছে। এর মাধ্যমে অনলাইনে ফি প্রদানের জটিলতা নিরসন, আবেদনপত্র জমা ও সনদ প্রদানের জন্য এসএমএস প্রদান করা হবে।

কোনো আবেদনে ভুলত্রুটি থাকলে সেটিও এসএমএসের মাধ্যমে জানানো হবে। আর নির্ভুলভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্নের পর পাঁচ কার্যদিবসের মধ্যে মূল সনদ প্রদান করা হবে। এ ছাড়া নিরসন হবে সার্টিফিকেট উত্তোলন-সংক্রান্ত জটিলতা।

উদ্বোধন অনুষ্ঠানে অধ্যাপক সালেহ্‌ হাসান নকীব বলেন, এর মাধ্যমে আরও দ্রুততার সঙ্গে সনদ প্রদান করা যাবে। এর মধ্য দিয়ে আবেদনকারীদের সময় সাশ্রয় ও সে সম্পর্কিত বিড়ম্বনা লাঘব হবে। আগামীতে এই প্রক্রিয়া আরও আধুনিকায়নসহ পরীক্ষা-সংক্রান্ত সামগ্রিক প্রক্রিয়া সময়োপযোগী করার কাজও চলছে।

এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দীন, অধ্যাপক ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক হাসনাত কবীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

আমাদের ফেসবুক পেজে দেখুন

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন
Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৫
  • দুপুর ১২:০০
  • বিকেল ৪:৩৫
  • সন্ধ্যা ৬:৪৬
  • রাত ৮:১১
  • ভোর ৫:১০

আবেদনের ৫ দিনে সনদ পাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

১৪ এপ্রিল ২০২৫
« « « বিস্তারিত কমেন্টে » » »
shikkhasongbad
shikkhasongbad
dshikkhasongbad
shikkhasongbad
shikkhasongbad
www.shikkhasongbad.com