রাজশাহী বিভাগীয় মাদরাসা শিক্ষক সমাবেশ ২৩ সেপ্টেম্বর


Shikkha Songbad প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৩, ৫:৪৪ অপরাহ্ণ /
রাজশাহী বিভাগীয় মাদরাসা শিক্ষক সমাবেশ ২৩ সেপ্টেম্বর

সরকারের উন্নয়ন ও শিক্ষকদের প্রত্যাশা’ নিয়ে রাজশাহীতে আগামী ২৩ সেপ্টেম্বর বিভাগীয় মাদরাসা শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হবে। রাজশাহী মহানগরীর মদিনাতুল উলুম কামিল মাদরাসায় এ সমাবেশের আয়োজন করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

সোমবার (১৮ সেপ্টেম্বর) অধিদপ্তরের প্রশাসন শাখার উপ-পরিচালক মো. জাকির হোসাইনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মাদরাসা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

সমাবেশে রাজশাহী বিভাগের সব মাদরাসার প্রধানকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:০১
  • দুপুর ১২:০৮
  • বিকেল ৪:৪৩
  • সন্ধ্যা ৬:৪৯
  • রাত ৮:১২
  • ভোর ৫:২৪

সর্বাধিক পঠিত

কোনো সংবাদ পাওয়া যায়নি।

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp