২০২২ খ্রিষ্টাব্দের দাখিল ও আলিম পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : মে ২৯, ২০২১, ৭:৫৭ অপরাহ্ণ / ৭২৬
২০২২ খ্রিষ্টাব্দের দাখিল ও আলিম পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ

২০২২ খ্রিষ্টাব্দের দাখিল ও আলিম পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। এ সিলেবাস অনুসারে ১৫০ দিন পাঠদানের পর দাখিল ও ১৮০দিন পাঠদানের পর আলিম পরীক্ষা নেয়া হবে।

বৃহস্পতিবার (২৭ মে) মাদরাসা শিক্ষা বোর্ড থেকে এ সিলেবাস দুটি প্রকাশ করা হয়।

গতকাল বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ২০২২ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর পরদিন সিলেবাস দুটি প্রকাশ করলো মাদরাসা শিক্ষা বোর্ড। এদিনই ঢাকা বোর্ড থেকে ২০২২ খ্রিষ্টাব্দের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়।

শিক্ষামন্ত্রী বলেছিলেন, ২০২২ খ্রিষ্টাব্দের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্যও সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হয়েছে । এসএসসি পরীক্ষার্থীদের জন্য ১৫০ দিনে শেষ করার মত করে এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ১৮০ দিনে শেষ করার মত করে এ সিলেবাস তৈরি করা হয়েছে।

 

২০২২ সালের দাখিল পরীক্ষার পুনর্বিন্যাসকৃত বিষয়ভিত্তিক পাঠ্যসূচি দেখতে ক্লিক করুন এখানে 

২০২২ সালের আলিম পরীক্ষার পুনর্বিন্যাসকৃত বিষয়ভিত্তিক পাঠ্যসূচি দেখতে ক্লিক করুন এখানে

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৪:০৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:১০
  • দুপুর ১২:০৮
  • বিকেল ৪:৪১
  • সন্ধ্যা ৬:৪২
  • রাত ৮:০১
  • ভোর ৫:২৯

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp