প্রাথমিক স্তুরের শিক্ষার্থীদের জন্য ৯ মাসের পূনবিন্যাসকৃত পাঠ পরিকল্পনা প্রকাশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৮, ২০২১, ৭:৩২ অপরাহ্ণ / ৭০৩
প্রাথমিক স্তুরের শিক্ষার্থীদের জন্য ৯ মাসের পূনবিন্যাসকৃত পাঠ পরিকল্পনা প্রকাশ

প্রাথমিক স্তুরের শিক্ষার্থীদের জন্য পূনবিন্যাসকৃত পাঠ পরিকল্পনা প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ১ মার্চ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ক্লাসের হিসেবে এ পাঠ পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এ পাঠ পরিকল্পনা প্রস্তুত করেছে। আর এতে সহযোগিতা করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ পাঠ পরিকল্পনাটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।

করোনায় শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মতো প্রাথমিকের জন্যও এ পূনবিন্যাসকৃত পাঠ পরিকল্পনা  প্রস্তুত করা হয়েছে।

কর্মকর্তারা বলছেন, স্কুল খোলার পর ৩০ নভেম্বর পর্যন্ত যতটুকু সিলেবাস পড়ানো সম্ভব সেই চিন্তা মাথায় রেখেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

প্রাথমিক স্তুরের শিক্ষার্থীদের জন্য পূনবিন্যাসকৃত ৯ মাসের পাঠ পরিকল্পনা  দেখতে ক্লিক করুন এখানে

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৪:০৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:১০
  • দুপুর ১২:০৮
  • বিকেল ৪:৪১
  • সন্ধ্যা ৬:৪২
  • রাত ৮:০১
  • ভোর ৫:২৯

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp