মাদ্রাসা বোর্ডে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির বয়স নির্ধারণ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৫, ১:২৩ অপরাহ্ণ /
মাদ্রাসা বোর্ডে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির বয়স নির্ধারণ

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে।

সম্প্রতি মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুছ ছাত্তার মিয়া সই করা নোটিশে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের আওতাধীন পাঠদানের অনুমতিপ্রাপ্ত ও স্বীকৃতিপ্রাপ্ত দাখিল/আলিম এবং আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ফাযিল/কামিল পর্যায়ের মাদ্রাসার অধ্যক্ষ/সুপারসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৫ খ্রিষ্ঠাব্দে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিম্নবর্ণিত নির্দেশনাবলি অনুসরণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে e-SIF (Electronic student Information Form) পদ্ধতিতে সম্পন্ন করতে হবে।

‎নির্দেশনাগুলো হলো :

১. শিক্ষার্থীর বয়স রেজিস্ট্রেশনের বছরের ১ জানুয়ারি তারিখে ন্যূনতম বয়স ০৯+ এবং সর্বোচ্চ বয়স ১৫ বছর হতে হবে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে এ বয়সসীমা সর্বোচ্চ ২০ বছর।

২. শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দেওয়ার সময় অনলাইন জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী শিক্ষার্থীর নাম, বয়স, জন্ম নিবন্ধন নম্বর, পিতা- মাতার নাম ইংরেজিতে পূরণ করতে হবে।

৩. শিক্ষার্থীর নামের আগে Hafez, Kari, Alhaz, Mr. Mrs. Miss ইত্যাদি ধরনের শব্দ ব্যবহার করা যাবে না। শিক্ষার্থীর পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বাবা-মায়ের নাম এন্ট্রি করতে হবে। সেক্ষেত্রে শিক্ষার্থীর জন্ম নিবন্ধনেও বাবা-মায়ের নাম একইরকম থাকতে হবে।

৪. অনলাইনে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দেওয়ার সময় ভর্তির রেজিস্ট্রার অনুযায়ী অবশ্যই তার জন্ম নিবন্ধন নম্বর ও অভিভাবকের সচল মোবাইল নম্বর ইনপুট দিতে হবে। একটি মোবাইল নম্বর ব্যবহার করে কেবলমাত্র একজন শিক্ষার্থীরই রেজিস্ট্রেশন করা যাবে। জন্ম নিবন্ধন নম্বর ব্যতীত রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না।

৫. ৬ষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশন ব্যতীত কোনো শিক্ষার্থীর পরবর্তী শ্রেণিতে (৮ম) রেজিস্ট্রেশনের সুযোগ থাকবে না।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৪৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৫০
  • দুপুর ১২:০৭
  • বিকেল ৪:৪৩
  • সন্ধ্যা ৬:৫৪
  • রাত ৮:২০
  • ভোর ৫:১৬

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp