স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার হালনাগাদ তথ্য চেয়েছে মাদ্রাসা শিক্ষা বিভাগ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : মে ৬, ২০২৫, ৩:২৫ অপরাহ্ণ /
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার হালনাগাদ তথ্য চেয়েছে মাদ্রাসা শিক্ষা বিভাগ

চার দশকের অপেক্ষার পর এবার এমপিওভুক্তির পথে এগোচ্ছে দেশের ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা।

গতকাল সোমবার (০৫ মে) এসব মাদ্রাসার হালনাগাদ তথ্য চেয়ে মাঠ প্রশাসনকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব সৈয়দ আসগর আলীর সই করা ওই চিঠিতে, সব জেলা প্রশাসকের কাছে নির্ধারিত ছক অনুযায়ী আগামী ১৫ মের মধ্যে তথ্য পাঠাতে বলা হয়েছে।

মূলত, চলতি বছরের শুরু থেকেই স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা তাদের এমপিওভুক্তির দাবিতে আন্দোলনে ছিলেন। তাদের দাবির মুখেই সরকার প্রথমবারের মতো নিবন্ধিত এসব মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্য এমপিও সুবিধা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এমপিও প্রদানের জন্য ১৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে। অর্থ ছাড়ের পরই সরকারি অংশের বেতন পাবেন শিক্ষকরা।

তবে শিক্ষকরা শুধু এমপিও নয়, এসব মাদ্রাসাকে প্রাথমিক বিদ্যালয়ের মতো পূর্ণ জাতীয়করণের দাবি জানিয়ে আসছেন। তারা বলছেন, একই পাঠ্যসূচি, একই বয়সী শিক্ষার্থী এবং প্রায় একই ধরনের শিক্ষা কার্যক্রম চালিয়েও তারা বছরের পর বছর ধরে অবহেলিত। জাতীয়করণ না হলে তাদের সামাজিক নিরাপত্তা, অবসর সুবিধা ও সম্মানজনক জীবনযাপন নিশ্চিত হবে না বলেও মতামত দিয়েছেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৪৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৫০
  • দুপুর ১২:০৭
  • বিকেল ৪:৪৩
  • সন্ধ্যা ৬:৫৪
  • রাত ৮:২০
  • ভোর ৫:১৬

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp