স্কুল-কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আগামীকাল


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ /
স্কুল-কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আগামীকাল

পবিত্র ঈদ-উল আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে আগামীকাল রোববার (৭ জুন) থেকে দেশের সব স্কুল-কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও পাঠদান শুরু হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে গত ২৪ মে থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হয়। এর আগে ২১ মে শ্রেণি কার্যক্রম শেষ হওয়ার পর ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি ছিল। নির্ধারিত ছুটি শেষ হয়েছে ৪ জুন। তবে ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী ৭ জুন রোববার থেকে পুনরায় খুলছে। এতে শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের অবকাশ উপভোগ করেছে।

অন্যদিকে মাদ্রাসা শিক্ষার্থীদের ছুটি আরও দীর্ঘ হয়েছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে ২৪ মে শুরু হওয়া ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হবে। ফলে মাদ্রাসা শিক্ষার্থীরা মোট প্রায় ২৩ দিনের ছুটি পাচ্ছে।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৪
  • দুপুর ১২:০১
  • বিকেল ৪:৩৬
  • সন্ধ্যা ৬:৪৭
  • রাত ৮:১৩
  • ভোর ৫:১০

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp