শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : আগস্ট ১৫, ২০২৪, ৮:০৮ অপরাহ্ণ /
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী রোববার (১৮ আগস্ট) থেকে খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় এই আদেশ জারি করে।

আদেশে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন।

চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১৭ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এরপর প্রথমে ৪ আগস্ট থেকে ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী পৌরসভা বাদে বাকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরুর কথা থাকলেও সেটিও বন্ধ করা হয়।

পরে আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৭ আগস্ট থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তেমন একটা ক্লাস হচ্ছে না, উপস্থিতিও কম।

গণ আন্দোলনে সরকার পতন ও সহিংসতার ধাক্কা কাটিয়ে আগামী রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আগামী ১৮ আগস্ট থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন বলে বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক অফিস আদেশে জানানো হয়।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এর মধ্যে বুধবার (১৪ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পুরোদমে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে শ্রেণি কার্যক্রম খুলে দেয়ার নির্দেশ দিয়েছে। এবার শিক্ষা মন্ত্রণালয়ও এ বিষয়ে নির্দেশনা জারি করে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা প্রদান করেছেন। এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে ১৮ আগস্ট রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হলো।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৪
  • দুপুর ১২:০২
  • বিকেল ৪:৩৮
  • সন্ধ্যা ৬:৫০
  • রাত ৮:১৬
  • ভোর ৫:১০

সর্বাধিক পঠিত

কোনো সংবাদ পাওয়া যায়নি।

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp