জামালপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ তিন বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পরিবর্তন


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ /
জামালপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ তিন বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পরিবর্তন

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য (ভিসি) পদে নিয়োগ পেয়েছেন ড. মো. আমির হোসেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর কৌলিকত্ব ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক।

এদিকে, বর্তমান ভিসি ড. মোহাম্মদ আমির হোসেন ভুঁইয়া-কে ভিসি পদ থেকে অব্যহতি দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসাবে যোগদান করতে বলা হয়েছে।

আজ শনিবার (৬ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ হবে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত, এর মধ্যে যেটি আগে ঘটবে। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

অন্য এক প্রজ্ঞাপনে ড. মোহাম্মদ আমির হোসেন ভুঁইয়া-কে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক।

এছাড়া পৃথক প্রজ্ঞাপনে ড. এম মাহপুজুর রহমান-কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অপরদিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-এর ট্রেজারার পদে নিয়োগ পেয়েছেন ড. বোরহান উদ্দিন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর জৈব রসায়ন ও আণবিক জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক।

প্রজ্ঞাপনে বলা হয়, ট্রেজারার হিসেবে তার নিয়োগের মেয়াদ হবে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত, এর মধ্যে যেটি আগে ঘটবে। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। পাশাপাশি সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবেন এবং বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি ও উপাচার্যের অর্পিত দায়িত্ব পালন করবেন।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৪
  • দুপুর ১২:০১
  • বিকেল ৪:৩৬
  • সন্ধ্যা ৬:৪৭
  • রাত ৮:১৩
  • ভোর ৫:১০

সর্বাধিক পঠিত

টেস্ট ই-পেপার

২ ঘণ্টা আগে

টেস্ট ই-পেপার

২ ঘণ্টা আগে

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp