কাল খুলছে ঢাবির কেন্দ্রীয় ভর্তি অফিস


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : মে ৩১, ২০২৬, ৯:৪১ পূর্বাহ্ণ /
কাল খুলছে ঢাবির কেন্দ্রীয় ভর্তি অফিস

আগামীকাল সোমবার (১ জুন) খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ভর্তি অফিস। পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে ৭ দিনের বন্ধ আজ রবিবার শেষ হচ্ছে। কাল থেকে চালু হবে ভর্তি অফিসের অফলাইন কার্যক্রম। যদিও এ সময়ে অনলাইন ও ই-মেইলের মাধ্যমে সেবা নেওয়ার সুযোগ রাখা হয়েছিল শিক্ষার্থীদের জন্য। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।

বিশেষ বিজ্ঞপ্তি বলা হয়, পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে কেন্দ্রীয় ভর্তি অফিস ২৫ মে তারিখ হতে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। তবে উক্ত ছুটিকালীন কেন্দ্রীয় ভর্তি অফিসের সব ওয়েবসাইট ভিত্তিক অনলাইন কার্যক্রম ও ই-মেইল সেবা যথারীতি চালু থাকবে।

শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা সব প্রয়োজনীয় অনলাইন সেবা গ্রহণ করতে পারবেন। জরুরি প্রয়োজনে নিম্নোক্ত ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়- helpline@eis.du.ac.bd আইডির মাধ্যমে। অনলাইন যোগাযোগ ব্যবস্থা ও সেবা কার্যক্রম যথারীতি চালু থাকবে বলে এতে জানানো হয়েছিল।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৪৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৫৪
  • দুপুর ১২:০৮
  • বিকেল ৪:৪৩
  • সন্ধ্যা ৬:৫৩
  • রাত ৮:১৮
  • ভোর ৫:১৮

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp