মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ইবি অধ্যাপক তোফাজ্জেল হোসেন


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জুন ৭, ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ /
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ইবি অধ্যাপক তোফাজ্জেল হোসেন

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ বখতিয়ার উদ্দিনকে অব্যাহতি দিয়ে বিশ্ববিদ্যালয়টিতে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার।

বিশ্ববিদ্যালয়টিতে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন কুষ্টিয়ায় অবস্থিত ইসলামি বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মো. তোফাজ্জেল হোসেন।

আজ রোববার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ দিয়েছেন। এ নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে আচার্য হিসেবে রাষ্ট্রপতি প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে উপাচার্যকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

এদিকে, একই দিনে আরেক প্রজ্ঞাপনে অধ্যাপক শেখ বখতিয়ার উদ্দিনকে উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মূল পদে যোগদানের অনুমতি দেওয়ার কথা জানানো হয়। ২০২৪ সালের ২ ডিসেম্বর তাঁকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৪
  • দুপুর ১২:০১
  • বিকেল ৪:৩৬
  • সন্ধ্যা ৬:৪৭
  • রাত ৮:১৩
  • ভোর ৫:১০

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp