ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবিকের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ /
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবিকের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

রবিবার (১২ জলাই) রাত ৯টার পর ভর্তির ওয়েবসাইটে (https://dcuadmission.com/) এই ফলাফল প্রকাশিত হয়েছে। ফলপ্রত্যাশীরা ওয়েবসাইটে লগ ইন করে তাদের স্ব স্ব ফল দেখতে পারবে। শিক্ষার্থীরা সিরিয়াল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

গতকাল শনিবার (১১ জুলাই) বিকেলে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চালাকলে সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম ঢাকা কলেজে পরিদর্শনে গিয়ে বলেন, এই পরীক্ষায় উপস্থিতির হার প্রায় ৯০ শতাংশ।

এ বছর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ৪ হাজার ৪৯৮টি। এসব আসনের বিপরীতে আবেদন করেছেন ২৩ হাজার ৩৬৫ জন ভর্তিচ্ছু। ফলে এই ইউনিটে প্রতিটি আসনের জন্য গড়ে প্রায় পাঁচজন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি।

এদিকে ব্যবসা শিক্ষা ও বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১৭ জুলাই অনুষ্ঠিত হবে। এ দিন সকাল ১১-১২টা পর্যন্ত বিজ্ঞান ইউনিটের অনুষ্ঠিত হবে। আর বিকেল ৩-৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৪৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৫০
  • দুপুর ১২:০৭
  • বিকেল ৪:৪৩
  • সন্ধ্যা ৬:৫৪
  • রাত ৮:২০
  • ভোর ৫:১৬

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp