
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের বি.এসসি অর্নাস ইন ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ECE) তৃতীয় বর্ষের ৫ম সেমিষ্টারের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিক্ষা নিয়ন্ত্রক মো: এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের বি.এসসি অর্নাস ইন-ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ECE) তৃতীয় বর্ষ ৫ম সেমিষ্টারের পরীক্ষার ফলাফল এতদ্বারা প্রকাশ করা হলো। পরিক্ষার্থীদের ফলাফল www.nu.ac.bd/results ওয়েবসাইট থেকে জানা যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুলক্রটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পৃর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।
এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিক্ষা সংক্রান্ত অথবা যে কোন তথ্যের জন্য www.nu.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতিত অন্য কোন সুত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :