
চলতি বছরের এইএসসি পরীক্ষার্থীদর রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতা সমাধানের জন্য বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। আগামী ৮ জুনের মধ্যে রেজিস্ট্রেশনে জটিলতা থাকা শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ শিক্ষা বোর্ডে যোগাযোগ করতে হবে। এ নির্দেশনা শুধুমাত্র দিনাজপুর শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান অধ্যক্ষ, প্রতিষ্ঠান প্রধানকে এ চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, যে সব বৈধ শিক্ষার্থীর ২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতা সমাধানের জন্য আগামী ৮ জুনের মধ্যে সে সব শিক্ষার্থীর প্রয়োজনীয় কাগজপত্রসহ (মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট, কলেজ ভর্তির কাগজ) শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শকের দপ্তরে উল্লিখিত সময়ের মধ্যে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
আপনার মতামত লিখুন :