বৃষ্টিপাতের কারণে এইচএসসি পরীক্ষা পেছানো হবে কি না জানালেন শিক্ষামন্ত্রী


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ /
বৃষ্টিপাতের কারণে এইচএসসি পরীক্ষা পেছানো হবে কি না জানালেন শিক্ষামন্ত্রী

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ায় কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার। জেলা প্রশাসন, শিক্ষা বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পরীক্ষা নেওয়া কিংবা স্থগিত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ রোববার (১২ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফল প্রকাশ অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ঢাকার বৃষ্টিপরিস্থিতি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতোমধ্যে বৈঠক করেছেন। গতকাল থেকেই দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক এবং সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। কোথায় কী পরিস্থিতি বিরাজ করছে, তা পর্যবেক্ষণের পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসও পর্যালোচনা করা হচ্ছে। এরপর প্রয়োজন হলে আবার বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, কোনো এলাকায় পরীক্ষা স্থগিতের প্রয়োজন হলে পরবর্তী সময়ে সেই পরীক্ষা আয়োজনের প্রস্তুতিও রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৪৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৫০
  • দুপুর ১২:০৭
  • বিকেল ৪:৪৩
  • সন্ধ্যা ৬:৫৪
  • রাত ৮:২০
  • ভোর ৫:১৬

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp