শনিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে যা জানালো বোর্ড


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ /
শনিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে যা জানালো বোর্ড

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। বন্যা কবলিত এলাকায় শনিবার (১১ জুলাই)-এর এইচএসসি ও সমমনা পরীক্ষার সিদ্ধান্ত শুক্রবার (১০ জুলাই)-এর মধ্যে জানানো হবে।

এ বিষয়ে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আকতারুজ্জামান জানিয়েছেন, পরিস্থিতি পর্যাবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

তিনি আরও জানান, শনিবারের পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হলে শুক্রবার দুপুরের মধ্যেই তা জানিয়ে দেয়া হবে।

শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিত হবে এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) মাদরাসার আলিমের ইংরেজি প্রথম পত্র ও কারিগরি বোর্ডের হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ পরীক্ষা।

এর আগে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন সব জেলার বুধবার (০৮ জুলাই)-এর এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিলো। স্থগিত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৭০ হাজার নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছেন।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৪৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৫০
  • দুপুর ১২:০৭
  • বিকেল ৪:৪৩
  • সন্ধ্যা ৬:৫৪
  • রাত ৮:২০
  • ভোর ৫:১৬

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp