এইচএসসির ফল বিপর্যয় : তিন বিষয়ে সবচেয়ে বেশি ফেল


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৫, ২:৪৪ অপরাহ্ণ /
এইচএসসির ফল বিপর্যয় : তিন বিষয়ে সবচেয়ে বেশি ফেল

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। এবার গত বছরের তুলনায় পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ। এ বছর জিপিএ ৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। সে হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮১৪ জন।

এবারের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এইচএসসি পরীক্ষায় এবার শিক্ষার্থীরা তিনটি বিষয়ে বেশি ফেল করেছে। এইচএসসি পরীক্ষায় এবার বেশি ফেল করেছে হিসাব বিজ্ঞান বিষয়ে। এবার এই বিষয়ে ফেল করেছে ৪১ দশমিক ৪৬ শতাংশ। আর ইংরেজিতে ফেল করেছে ৩৮ দশমিক ৮ শতাংশ। আইসিটিতে ২৭ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী।

আজ বুধবার (১৬ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সভাকক্ষে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

ফলাফল বিশ্লেষণে আরও দেখা গেছে, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এ বছর বরাবরই এগিয়ে রয়েছে ছাত্রীরা। মোট পাস এবং জিপিএ-৫ এর দিক দিয়ে এগিয়ে রয়েছে তারা। ১১টি শিক্ষা বোর্ডে মোট ছাত্রের চেয়ে ৮৭ হাজার ৮১৪ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে। ছাত্রের চেয়ে ৫ হাজার ৯৭ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন অংশ নেন। উত্তীর্ণ হন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। ছাত্র উত্তীর্ণ হয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন। ছাত্রী উত্তীর্ণ হয়েছে ৩ লাখ ৯৩ হাজার ৯৬ জন। ছাত্রদের পাসের হার ৫৪ দশমিক ৬০ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ। ৩২ হাজার ৫৩ জন ছাত্র জিপিএ-৫ পেয়ছেন, আর ৩৭ হাজার ৪৪ জন ছাত্রী জিপিএ-৫ পেয়ছে।

Share this news as a Photo Card

আমাদের ফেসবুক পেজে দেখুন

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন
Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৫
  • দুপুর ১২:০০
  • বিকেল ৪:৩৫
  • সন্ধ্যা ৬:৪৬
  • রাত ৮:১১
  • ভোর ৫:১০

এইচএসসির ফল বিপর্যয় : তিন বিষয়ে সবচেয়ে বেশি ফেল

১৬ অক্টোবর ২০২৫
« « « বিস্তারিত কমেন্টে » » »
shikkhasongbad
shikkhasongbad
dshikkhasongbad
shikkhasongbad
shikkhasongbad
www.shikkhasongbad.com