
এম হাসান খান ১৯৮৬ সালে ৮ মার্চ চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা গ্রামের আলী মুহুরীর বাড়িতে জন্ম গ্রহন করেন। ওনার আসল নাম মোঃ হাসান। খান ওনার বংশগত উপাধি। তবে ওনি এম হাসান খান নামে পরিচিত। ওনার পিতার নাম মোঃ আওরঙ্গজেব এবং মাতার নাম আয়েশা বেগম। পরিবারের দুই ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার বড়। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে ফাস্ট ক্লাস নিয়ে ইসলামিক স্টাডিজে মাস্টার্স এবং চট্টগ্রাম আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। কর্ম জীবনে তিনি “হাসান হোসাইন গ্রুপের” ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি শিক্ষা নামে একটি শিক্ষা বিষয়ক অনলাইন পত্রিকার সম্পাদক হিসাবে সম্পাদনা করেন। তিনি সন্দ্বীপ ‘ল’ স্টুডেন্টস ফোরাম, সন্দ্বীপ স্টুডেন্টস ইউনিটি – জাতীয় বিশ্ববিদ্যালয়, সন্দ্বীপ স্টুডেন্টস ওয়েলফেয়ার সোসাইটি – উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, সন্দ্বীপ কবি-লেখক ফোরামের প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি “ডাক দিয়ে যাই” সহ বিভিন্ন শিক্ষামূলক ও সমাজ সেবামূলক সংগঠনের সাথে কাজ করার পাশাপাশি লেখা লেখির সাথে জড়িত।
লেখক : জান্নাতুল ফেরদৌস
নির্বাহী সম্পাদক, শিক্ষা সংবাদ
আপনার মতামত লিখুন :