পলিটেকনিকে ভর্তিতে আবেদন চলছে ফি ১৬০ টাকা


Shikkha Songbad প্রকাশের সময় : আগস্ট ২৫, ২০২৩, ২:১৮ অপরাহ্ণ / ৪৮
পলিটেকনিকে ভর্তিতে আবেদন চলছে ফি ১৬০ টাকা

কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (পলিটেকনিক ইনস্টিটিউট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন চলছে। এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবে। প্রথম ধাপের আবেদন শেষ হবে ৩১ আগস্ট। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ভর্তি–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার দুই ধাপে ভর্তিতে আবেদন করার সুযোগ দিচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড

কারিগরি বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-অ্যাগ্রিকালচার, ডিপ্লোমা-ইন-ফরেন্সি, ডিপ্লোমা-ইন-ফিশারিজ, ডিপ্লোমা-ইন-লাইভস্টক এবং দুই বছর মেয়াদি এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স ও সার্টিফিকেট-ইন-মেরিন ট্রেড কোর্স শিক্ষাক্রমে ৯ আগস্ট থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তি আবেদন অনলাইনে পূরণ করে ১৬০ টাকা ফি জমা দিতে হবে।

প্রথম পর্যায়:

প্রথম পর্যায়ের আবেদন ৯ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এ পর্যায়ে ভর্তি নিশ্চায়ন করতে হবে আগামী ৭ থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে।

দ্বিতীয় পর্যায়:

দ্বিতীয় পর্যায়ে আগামী ১৩ সেপ্টেম্বরে আবেদন শুরু হয়ে চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এ পর্যায়ে ভর্তি নিশ্চায়নের তারিখ ১৯ থেকে ২২ সেপ্টেম্বর।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৪৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৫৪
  • দুপুর ১২:০৮
  • বিকেল ৪:৪৩
  • সন্ধ্যা ৬:৫৩
  • রাত ৮:১৮
  • ভোর ৫:১৮

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp