২০২৪-২৫ শিক্ষাবর্ষে ডেন্টালে ভর্তির সময়সীমা বৃদ্ধি


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৫, ১১:১০ পূর্বাহ্ণ /
২০২৪-২৫ শিক্ষাবর্ষে ডেন্টালে ভর্তির সময়সীমা বৃদ্ধি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ডেন্টালে ভর্তির সময়সীমা আগামী ৬ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে মাইগ্রেশনে আগ্রহী শিক্ষার্থীদের আবেদনের সময়সীমাও ৬ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহে বিডিএস কোর্সে ভর্তির সময়সীমা আগামী ৬ এপ্রিল অফিস চলাকালীন সময় পর্যন্ত বর্ধিত করা হলো। একই সঙ্গে মাইগ্রেশনে ইচ্ছুক শিক্ষার্থীদের টেলিটকের ওয়েব পোর্টালে অনলাইন মাইগ্রেশনের আবেদন দাখিলের সময়সীমা ৬ এপ্রিল পর্যন্ত এবং সংশ্লিষ্ট অধ্যক্ষ কর্তৃক শিক্ষার্থীদের মাইগ্রেশনের তথ্য টেলিটকের ওয়েব পোর্টালে অগ্রবর্তীকরণের শেষ তারিখ ৭ এপ্রিল বেলা ১২টা পর্যন্ত বর্ধিত করা হলো।

এদিকে দেশের বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিডিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তিতে আবেদন শুরু হয়েছে ২৫ মার্চ থেকে। এ কার্যক্রম শেষ হবে আগামী ১৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটে। এ কোর্সে মূল ভর্তির কার্যক্রম আগামী ১২ মে শুরু হয়ে ১৯ মে শেষ হবে।

এর আগে ২৭ ফেব্রুয়ারি নয়টি সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ২ মার্চ ফলাফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এতে প্রাথমিকভাবে মোট ৫১৮ জন উত্তীর্ণ হন।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৪
  • দুপুর ১২:০২
  • বিকেল ৪:৩৮
  • সন্ধ্যা ৬:৫০
  • রাত ৮:১৬
  • ভোর ৫:১০

সর্বাধিক পঠিত

কোনো সংবাদ পাওয়া যায়নি।

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp