বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি আবেদন ১৫ – ২৪ এপ্রিল


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২১, ৯:৫৫ পূর্বাহ্ণ / ৪০৮
বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি আবেদন ১৫ – ২৪ এপ্রিল

বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ১৫ এপ্রিল থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের  স্নাতক শ্রেণীতে ভর্তির জন্য প্রাথমিক আবেদন শুরু হবে। অনলাইনের মাধ্যমে এ আবেদন চলবে ২৪ এপ্রিল বেলা তিনটা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয়া হয়েছে।

দুই ধাপে নেবে এ ভর্তি পরীক্ষা অনু্ষ্ঠিত হবে। প্রাক্-নির্বাচনী পরীক্ষা (প্রাথমিক বাছাই) নেওয়া হবে আগামী ৩১ মে ও ১ জুন। চারটি শিফটে এক ঘণ্টায় ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রাথমিক বাছাইয়ের পরীক্ষা হবে।

এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০ জুন চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। এবার করোনাভাইরাস মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে এসব পরীক্ষা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

‘ক’ গ্রুপে (প্রকৌশল ও বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পন বিভাগ) আবেদন, প্রাক্-নির্বাচনী ও মূল ভর্তি বাবদ ১ হাজার এবং ‘খ’ গ্রুপে (প্রকৌশল ও বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পন বিভাগ ও স্থাপত্য বিভাগে) ১ হাজার ২০০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি দিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদনের পদ্ধতি :

আবেদন করার নিয়ম ও ভর্তির নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। ভর্তি পরীক্ষার সব কার্যক্রমের খবর বুয়েটের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
আসনসংখ্যা
পার্বত্য চট্টগ্রাম এবং অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট তিনটি এবং স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ মোট আসনসংখ্যা ১ হাজার ২১৫।

ভর্তি নির্দেশিকা দেখতে এবং অনলাইনে আবেদনের জন্য ক্লিক করুন এখানে

ভর্তি বিজ্ঞপ্তি দেখুন নিচে :

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৫
  • দুপুর ১২:০০
  • বিকেল ৪:৩৫
  • সন্ধ্যা ৬:৪৬
  • রাত ৮:১১
  • ভোর ৫:১০

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp