জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নতুন নির্দেশনা


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জুন ৫, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ /
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নতুন নির্দেশনা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে কর্মমুখী শিক্ষার অন্তর্ভুক্তি নিয়ে অধিভুক্ত সব কলেজের অধ্যক্ষকে নতুন নির্দেশনা দেয়া হয়েছে। এর প্রেক্ষিতে আগামী রোববার (৭ জুন) Zoom এ সংযুক্ত হয়ে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষানুরাগী, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবকদের বড় পর্দায়-মাল্টিমিডিয়ায় অনুষ্ঠানটি উপভোগ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। জেলাওয়ারি Zoom Meeting ID ও Password দেয়া হয়েছে।

শুক্রবার (৫ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হযেছে।

অফিস আদেশে আরো বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে কর্মমুখী শিক্ষার অন্তর্ভুক্তি বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম-এর উদ্বোধনী অনুষ্ঠান আগামী ৭ জুন রোববার সকাল ১০টায় ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। এছাড়াও উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

Zoom Meeting ID ও Password দেখতে ক্লিক করুন এখানে

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৫
  • দুপুর ১২:০০
  • বিকেল ৪:৩৫
  • সন্ধ্যা ৬:৪৬
  • রাত ৮:১১
  • ভোর ৫:১০

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp