জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তির আবেদন শুরু


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৫, ৮:১৬ পূর্বাহ্ণ /
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তির আবেদন শুরু

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ২০২৪-২৫ অর্থবছরের উপবৃত্তির আবেদন আজ মঙ্গলবার শুরু হবে। এ কার্যক্রম শেষ হবে ১৫ মে। এ নির্দেশনা জানিয়ে সব কলেজ অধ্যক্ষকে চিঠি দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ চিঠি প্রকাশ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ-শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ১ম বর্ষে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ২০২৫ সালে ২০২৪-২৫ অর্থবছরে উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য সুবিধা দেয়া হবে।

সরকারের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী https://estipend.pmeat.gov.bd সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে আবেদন করার তারিখ ও সময় আজ সকাল ৯টা থেকে ১৫ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৪
  • দুপুর ১২:০১
  • বিকেল ৪:৩৬
  • সন্ধ্যা ৬:৪৭
  • রাত ৮:১৩
  • ভোর ৫:১০

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp