ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি’র ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার ফল প্রকাশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : মার্চ ২১, ২০২১, ৮:৪৪ অপরাহ্ণ / ৩৮০
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি’র ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

গাজীপুরে অবস্থিত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ‘ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি)’ ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গতকাল শনিবার এ ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে (https://admission.iutoic-dhaka.edu) পাওয়া যাচ্ছে।

দুই ইউনিটের মেধাতালিকায় মোট ৪ হাজার ৭৪২ জনের স্থান হয়েছে। বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ প্রোগ্রামে ৪ হাজার ৭০৩ জন এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি টেকনোলজিতে ৩৯ জন এই তালিকায় স্থান পেয়েছেন। ২৫ থেকে ২৯ মার্চের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীদের ‘বিভাগ চয়েজ’ নিশ্চিত করতে বলা হয়েছে।

গত শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আইইউটি ক্যাম্পাসসহ দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি টেকনোলজি ভর্তি পরীক্ষা শুধু আইইউটির ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৫১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৫৭
  • দুপুর ১২:০৮
  • বিকেল ৪:৪৩
  • সন্ধ্যা ৬:৫২
  • রাত ৮:১৫
  • ভোর ৫:২১

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp