আরো পাঁচ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৪, ৭:৪২ পূর্বাহ্ণ /
আরো পাঁচ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ

দেশের সরকারি পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

অধ্যক্ষ পদে নিয়োগ পাওয়া চিকিৎসকেরা হলেন মানিকগঞ্জ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক মো. মোতাহার হোসেনকে মানিকগঞ্জ মেডিকেলের অধ্যক্ষ পদে, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যাপক সাকি মো. জাকিউল আলমকে সোহরাওয়ার্দী মেডিকেলের অধ্যক্ষ পদে, নেত্রকোণা মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক রুহুল কুদ্দুসকে পাবনা মেডিকেলের অধ্যক্ষ পদে, হবিগঞ্জ মেডিকেল কলেজের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক মোস্তাক আহম্মদ ভূঁইয়াকে সুনামগঞ্জ মেডিকেলের অধ্যক্ষ পদে ও নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের অধ্যাপক মো. উজিরে আজম খানকে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেলের অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি/পদায়নকৃত কর্মকর্তারা ১৭ সেপ্টেম্বরের মধ্য বদলি/পদায়ন কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ১৮ সেপ্টেম্বরে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৪২
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৮
  • দুপুর ১২:০৬
  • বিকেল ৪:৪২
  • সন্ধ্যা ৬:৫৪
  • রাত ৮:২০
  • ভোর ৫:১৪

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp