মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৪৫.৬২


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জানুয়ারি ১৯, ২০২৫, ৩:২৯ অপরাহ্ণ /
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৪৫.৬২

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

আজ রোববার বিকালে সাড়ে চারটার পর এ ফল প্রকাশ করা হয়। এবার পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ৬০ হাজার ৯৫ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

ফলে দেখা গেছে, ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য ৫ হাজার ৩৭২ পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন বলেন, আজ দুপুরে ফল প্রকাশ সংক্রান্ত সভায় আজ ফল প্রকাশের সিদ্ধান্ত হয়। এরপর বিকেল সাড়ে চারটার পর ফল প্রকাশ করা হয়েছে।

ফল দেখা যাবে যেভাবে :

ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া আবেদনকারী শিক্ষার্থীরা এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন।

এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও ফলবিষয়ক তথ্য প্রকাশ করা হবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মুঠোফোনে খুদে বার্তায় ফল জানিয়ে দেওয়া হবে। আবেদনের সময় দেওয়া মুঠোফোন নম্বরে ফল পাওয়া যাবে।

ফলাফল দেখতে ক্লিক করুন এখানে

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৫
  • দুপুর ১২:০৪
  • বিকেল ৪:৪০
  • সন্ধ্যা ৬:৫৩
  • রাত ৮:১৯
  • ভোর ৫:১১

সর্বাধিক পঠিত

কোনো সংবাদ পাওয়া যায়নি।

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp