জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (প্রাইভেট) ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জুন ২৯, ২০২৬, ৪:১২ অপরাহ্ণ /
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (প্রাইভেট) ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহে ২০২৪ সালের মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ১ জুলাই ২০২৬ বিকেল ৪টা থেকে অনলাইন আবেদন শুরু হবে, যা ১৯ জুলাই ২০২৬ রাত ১২টা পর্যন্ত চলবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে আগ্রহী শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি-বিষয়ক ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন ফি ১,০০০ টাকা এবং নিবন্ধন ফি ১,৬২০ টাকা, অর্থাৎ মোট ২,৬২০ টাকা সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত পদ্ধতিতে জমা দিতে হবে। কলেজভেদে অতিরিক্ত চার্জ থাকলে তা পৃথকভাবে প্রযোজ্য হতে পারে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর বা সিজিপিএ ২.২৫ অর্জনকারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া একই সময়ের মধ্যে প্রিলিমিনারি টু মাস্টার্স বা মাস্টার্স ১ম পর্ব এবং সংশ্লিষ্ট স্নাতক (পাস) পরীক্ষায় নির্ধারিত যোগ্যতা অর্জনকারীরাও আবেদন করতে পারবেন।

বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স কিংবা অন্য কোনো প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন না।

আবেদন শেষে আবেদনপত্র প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। আবেদনপত্র ও ফি ২০ জুলাই ২০২৬-এর মধ্যে কলেজে জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ ২ থেকে ২১ জুলাই পর্যন্ত আবেদন নিশ্চয়ন করবে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য ও আবেদন নির্দেশিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Prospectus/Important Notice অংশে পাওয়া যাবে।

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে 

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৪৩
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৮
  • দুপুর ১২:০৬
  • বিকেল ৪:৪২
  • সন্ধ্যা ৬:৫৩
  • রাত ৮:২০
  • ভোর ৫:১৪

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp