ঢাবিতে প্রথমবর্ষের ভর্তি নিয়ে বিশেষ ৪ নির্দেশনা


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ /
ঢাবিতে প্রথমবর্ষের ভর্তি নিয়ে বিশেষ ৪ নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। সে অনুযায়ী নির্ধারিত তারিখে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ নির্দেশনা প্রকাশ করা হয়।

ভর্তি সংক্রান্ত বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির কার্যক্রম নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করা হবে-
১. অনলাইনে ভর্তি ফি প্রদান ও প্রাথমিক ভর্তি কার্যক্রম শুরু: ১০ মার্চ।

২. অনলাইনে ভর্তি ফি প্রদান শেষ: ২৮ মার্চ।

৩. অনলাইনে ভর্তি ফি প্রদান সম্পন্ন করার পর শিক্ষার্থীদের বরাদ্দপ্রাপ্ত বিষয় অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউট এবং নির্ধারিত হলে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

৪. সরাসরি উপস্থিত হয়ে বিভাগ বা ইনস্টিটিউট ও হলে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার নির্ধারিত তারিখ: ৬ এপ্রিল হতে ৯ এপ্রিল পর্যন্ত।

সংশ্লিষ্ট সব শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ভর্তি ফি প্রদান এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিভাগচ বা ইনস্টিটিউট ও হলে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হয়েছে।

ভর্তি আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি :

জাতীয় পর্যায়ের খেলোয়াড় সুবিধায় ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইটের নোটিশ সেকশনের খেলোয়াড় মেনু থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখতে বলা হয়েছে।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৫
  • দুপুর ১২:০৪
  • বিকেল ৪:৪০
  • সন্ধ্যা ৬:৫৩
  • রাত ৮:১৯
  • ভোর ৫:১১

সর্বাধিক পঠিত

কোনো সংবাদ পাওয়া যায়নি।

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp