শাবিপ্রবিতে মাস্টার্স, এমফিল ও পিএইচডিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ


Shikkha Songbad প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৪, ৫:৪৪ অপরাহ্ণ /
শাবিপ্রবিতে মাস্টার্স, এমফিল ও পিএইচডিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এমএসসি (ইঞ্জিনিয়ারিং), মাস্টার্স, এমফিল, পিএইচডি প্রোগ্রামে ভর্তিতে আবেদনপত্র আহ্বান করেছে। প্রতিষ্ঠানটি ২০২৪-২০-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে শিক্ষার্থী ভর্তিতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা:

এমএসসি (ইঞ্জিনিয়ারিং), মাস্টার্স, এমফিল, পিএইচডি প্রোগ্রামে ভর্তিতে আবেদনের যোগ্যতা জানতে ও আবেদন ফরম ডাউনলোডে এখানে অথবা এখানে ক্লিক করুন।

আবেদন ফি:

আবেদন ফি হিসেবে ৫০০ (পাঁচশত) টাকা সোনালী ব্যাংক লিমিটেড, শাবিপ্রবি শাখায় সংশ্লিষ্ট বিভাগীয় হিসাব নম্বরে জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ:

আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ অক্টোবর ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রয়োজনীয় কাগজপত্র:

আবেদনপত্র

আবেদন ফি জমাদানের ব্যাংক রশিদ।

পাসপোর্ট সাইজের সত্যায়িত ২ কপি ছবি।

সব পরীক্ষা পাসের সনদ ও গ্রেড সার্টিফিকেটের সত্যায়িত কপি।

চাকরিরত প্রার্থীদের নিয়োগদাতা প্রতিষ্ঠানের অনুমতিপত্রের মূলকপি।

শিরোনামসহ গবেষণা প্রস্তাবের সারসংক্ষেপ (অন্যূন ১০০০ শব্দের মধ্যে)।

আবেদনবিষয়ক বিস্তারিত তথ্য পেতে এখানে ক্লিক ক্লিক করুন।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৪২
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৮
  • দুপুর ১২:০৬
  • বিকেল ৪:৪২
  • সন্ধ্যা ৬:৫৪
  • রাত ৮:২০
  • ভোর ৫:১৪

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp