জিএসটি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর চুড়ান্ত তারিখ ঘোষণা


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৪, ৯:১৪ অপরাহ্ণ /
জিএসটি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর চুড়ান্ত তারিখ ঘোষণা

গুচ্ছভুক্ত সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তির ২৪ বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ক্লাস ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ অবস্থায় ক্লাস শুরুর জন্য ৫ থেকে ২৭ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি চূড়ান্ত করার নির্দেশনা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ অক্টোবর থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। স্ব-স্ব বিশ্ববিদ্যালয় সুবিধা অনুযায়ী ক্লাস শুরুর সিদ্ধান্ত নেবে। ৫ অক্টোবর থেকে ২৭ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোকে বিভিন্ন কোটার ভর্তিসহ চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে।
 
এতে আরও বলা হয়, প্রথম ও দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক ভর্তি হওয়া শিক্ষার্থীর মূল নম্বরপত্র দুটি (এসএসসি ও এইচএসসি) সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে চূড়ান্ত ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয়ে জমা দেয়ার তারিখ পরবর্তীতে জানানো হবে।
 
এদিকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চতুর্থ পর্যায়ে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার দুপুর ১২টা থেকে রোববার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ৫০০০ টাকা ভর্তি ফি পরিশোধের মাধ্যমে ভর্তি সম্পন্ন করা যাবে। এর আগে, ১৯ ও ২০ আগস্ট তৃতীয় পর্যায়ের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৪২
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৮
  • দুপুর ১২:০৬
  • বিকেল ৪:৪২
  • সন্ধ্যা ৬:৫৪
  • রাত ৮:২০
  • ভোর ৫:১৪

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp