স্নাতক ভর্তিতে উপবৃত্তি দিচ্ছে সরকার, আবেদন শেষ ৭ সেপ্টেম্বর


Shikkha Songbad প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৩, ৪:২৪ অপরাহ্ণ / ৮০
স্নাতক ভর্তিতে উপবৃত্তি দিচ্ছে সরকার, আবেদন শেষ ৭ সেপ্টেম্বর

অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তার ২০২৩-২৪ অর্থবছরের অনলাইন আবেদন আহ্বান করেছে সরকার। অর্থের অভাবে সেসব শিক্ষার্থীর স্নাতক (পাস ও অনার্স) অথবা সমমান শ্রেণিতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি হতে অসুবিধা হচ্ছে তারা এই উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৭ সেপ্টেম্বর।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি শাখার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশের সকল সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসায় অথবা সমমান পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ১ম বর্ষের আসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে প্রদান করা হবে এই ভর্তি সহায়তা।

উপবৃত্তির প্রপ্তির জন্য শিক্ষার্থীদের সেসব কাগজপত্র লাগবেঃ-

১) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক ওযেসবাইটের ভর্তি সহায়তা সেবা বক্সে আপলোডকৃত নির্ধারিত ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করে শিক্ষার্থী বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত, সে শিক্ষা প্রতিষ্ঠান/বিভাগীয় প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণ করে আবেদন করতে হবে।

২) প্রজাতন্ত্রের বেসামরিক কর্মে নিয়োজিত সকল সরকারি/আধাসরকারি অথবা স্বায়ত্তশাসিত দপ্তর ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ অনুযায়ী ১৩ থেকে ২০তম গ্রেডের সকল কর্মচারীর সন্তানগণকে আবেদনপত্রের সাথে অফিস প্রধান কর্তৃক প্রদত্ত পিতা/মাতা অথবা অভিভাবকের বেতনের গ্রেড সংক্রান্ত প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে। এছাড়া, অন্যান্য শিক্ষার্থীর ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান/বিভাগীয় প্রধান কর্তৃক প্রদত্ত শিক্ষার্থীর পিতা/মাতা অথবা অভিভাবকের বাৎসরিক আয় দুই লক্ষ টাকার কম মর্মে প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে।

৩) প্রতিবন্ধী শিক্ষার্থী, এতিম শিক্ষার্থী, ভূমিহীন পরিবারের সন্তান, নদী ভাঙ্গণ পরিবারের সন্তান, অস্বচ্ছল মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তানগণ ভর্তি সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার প্রাপ্তি’র স্বপক্ষে প্রমানপত্র সংযুক্ত করতে হবে।

৪) শিক্ষার্থী সর্বশেষ যে শ্রেণি বা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তার সত্যায়িত নম্বরপত্র সংযুক্ত করতে হবে।

আবেদন প্রক্রিয়াঃ- 
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন eservice.pmeat.gov.bd/admission

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৫
  • দুপুর ১২:০০
  • বিকেল ৪:৩৫
  • সন্ধ্যা ৬:৪৬
  • রাত ৮:১১
  • ভোর ৫:১০

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp