বেসরকারি শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করছে এনটিআরসিএ


Shikkha Songbad প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৪, ৭:৪৫ অপরাহ্ণ /
বেসরকারি শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করছে এনটিআরসিএ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ কার্যক্রমের অংশ হিসেবে স্কুল-কলেজের ই-রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু করেছে সংস্থাটি।

জানা গেছে, আজ রবিবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে ই-রেজিস্ট্রেশন করতে পারবেন। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। প্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।

রবিবার (২২ সেপ্টেম্বর) এনটিআরসিএ সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) মুহাম্মদ নুরে আলম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ই-রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরুর কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) শিক্ষকদের শূন্যপদ সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের উদ্দেশ্যে এনটিআরসিএ কর্তৃক ই- রেজিস্ট্রেশন কার্যক্রম ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ই-রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য এনটিআরসিএ-এর ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) “ই-রেজিস্ট্রেশন” নামক সেবাবক্সে ই- রেজিস্ট্রেশন নির্দেশিকা নামক মেন্যুতে দেয়া আছে। উক্ত নির্দেশিকা অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।  ই-রেজিস্ট্রেশন ব্যতীত কোন শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পদের তথ্য এনটিআরসিএ-তে প্রেরণের সুযোগ নেই বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৪২
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৮
  • দুপুর ১২:০৬
  • বিকেল ৪:৪২
  • সন্ধ্যা ৬:৫৪
  • রাত ৮:২০
  • ভোর ৫:১৪

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp