বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমবিএ-তে ভর্তির আবেদন শুরু


Shikkha Songbad প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৪, ৩:৪৬ অপরাহ্ণ /
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমবিএ-তে ভর্তির আবেদন শুরু

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এক ও দুই বছর মেয়াদি প্রফেশনাল এমবিএ–তে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। এখন আবেদন চলছে। আবেদনের শেষ তারিখ ১৭ অক্টোবর।

প্রোগ্রামের মেজর এরিয়া: হিউম্যান রিসোস৴ ম্যানেজমেন্ট, মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং।

আবেদনের যোগ্যতা: সিজিপিএ-২.৫০ সহ চার বছরের বিবিএ ডিগ্রিধারীদের জন্য এ প্রোগ্রাম হবে ১ বছর মেয়াদি এবং অন্য গ্র্যাজুয়েটদের জন্য ২ বছর মেয়াদি।

ভর্তির যোগ্যতা: যেকোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট ও মৌখিক পরীক্ষায় গ্রহণযোগ্য স্কোর।

আবেদনের প্রক্রিয়া: আবেদন ফরম পাওয়া যাবে এই ওয়েবসাইট থেকে অথবা অনলাইন আবেদনপত্র লিংকের জন্য admissions.sok@gmail.com ঠিকানায় মেইল করতে হবে। জনতা ব্যাংক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখা, গাজীপুর এর ‘Evening MBA Central (online A/c) No. 0100018803865’ অ্যাকাউন্টে জনতা ব্যাংকের যেকোনো শাখায় এক হাজার টাকা আবেদন ফি জমা দিতে হবে।

মৌখিক পরীক্ষার তারিখ ও স্থান:

১৮ অক্টোবর ২০২৪ বিকেল চারটায়: ঢাকা ক্যাম্পাস, ৪/ক, গভ. ল্যাবরেটরি স্কুল রোড, ধানমন্ডি, ঢাকা।

১৮ অক্টোবর ২০২৪ সকাল ৯টায়: গাজীপুর ক্যাম্পাস।

নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪।

বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: www.bou.ac.bd

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৫
  • দুপুর ১২:০৪
  • বিকেল ৪:৪০
  • সন্ধ্যা ৬:৫৩
  • রাত ৮:১৯
  • ভোর ৫:১১

সর্বাধিক পঠিত

কোনো সংবাদ পাওয়া যায়নি।

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp