নুরানী তালীমুল কুরআন বোর্ড এর সমাপনী পরীক্ষা ১৮ নভেম্বর


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৩, ৬:৩৬ অপরাহ্ণ /
নুরানী তালীমুল কুরআন বোর্ড এর সমাপনী পরীক্ষা ১৮ নভেম্বর

দেশব্যাপী একসঙ্গে শুরু হচ্ছে নুরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এন,টি,কিউ,বি) পরিচালিত ৩য় শ্রেণীর ১৭তম সমাপনী পরীক্ষা।

বোর্ড সূত্রে জানা যায়, আগামী ১৮ নভেম্বর (শনিবার) সকাল থেকে সারা দেশের মোট ৭৫২টি কেন্দ্রে সমাপনী পরীক্ষা শুরু হবে। চলবে ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত। এবারের পরীক্ষায় অংশ নেবেন ৪৯ হাজার ৪ শত ৯৪ জন শিক্ষার্থী।

পরীক্ষা বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইন গণমাধ্যমকে বলেন, শিশু শিক্ষার উন্নয়ন, নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে নুরানী বোর্ড। নুরানী বোর্ড নিবন্ধিত ২ হাজার ৯ শত ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান সাধারণত জানুয়ারি থেকে শিক্ষাবর্ষ শুরু করে। সে হিসেবে আমরা নভেম্বর মাসেই পরীক্ষা নিয়ে থাকি। এ বছরও এর ব্যতিক্রম নয়। তাই শিশুদের এই সমাপনী পরীক্ষা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করছি।

পরীক্ষা বাস্তবায়ন কমিটির মহাসচিব মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন বলেন, একটি অস্থির সময়ের মধ্যেও নুরানী বোর্ডের সমাপনী পরীক্ষা নিতে হচ্ছে। শিশুদের সুন্দর আগামী গড়তে গতিশীল শিক্ষাকার্যক্রমের কোনো বিকল্প নেই। তাই পরীক্ষা সফলভাবে বাস্তবায়নে আইন শৃঙ্খলাবাহিনী, পরীক্ষক-নেগরান ও মাদরাসা কর্তৃপক্ষসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, পরীক্ষা চলাকালীন সব কাজ তদারকি করতে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। সুবিধা-অসুবিধা, অভিযোগ-অনুযোগ বা মতামত জেনে সমাধান করতে মনিটরিং সেল কাজ করবে। এ বছর সমাপনী পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করবেন মাওলানা আবু বকর সিদ্দিক।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৫
  • দুপুর ১২:০০
  • বিকেল ৪:৩৫
  • সন্ধ্যা ৬:৪৬
  • রাত ৮:১১
  • ভোর ৫:১০

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp