ঢাবির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে এমএস কোর্সে ভর্তি


Shikkha Songbad প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৩, ৩:০৪ অপরাহ্ণ / ১৭
ঢাবির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে এমএস কোর্সে ভর্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে ২০২২-২০২৩ সেশনে দেড় বছর মেয়াদি এম এস কোর্সে ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।

আবেদনের যোগ্যতা: প্রার্থীকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/কলেজ থেকে মনোবিজ্ঞানে ন্যূনতম ৫০% নম্বর অথবা গ্রেডিং পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ৩ সহ ৪ বছরের স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা মনোবিজ্ঞানে তিন বছরের সম্মান ও এক বছরের এমএসসি/ এমএস ডিগ্রি থাকতে হবে। যে সব শিক্ষার্থী মনোবিজ্ঞানে ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষা দিয়েছে অথবা ক্লিনিক্যাল সাইকোলজি বিষয়ে ৪ বছরের স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছে তারাও আবেদন করতে পারবে।

আবেদনপত্র  সংগ্রহ ও জমা দেয়ার তারিখ ও আবেদন ফি: আগ্রহী প্রার্থীদের নগদ ১,৫০০ টাকা জমা দিয়ে আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৩ বিকেল  ৪টার মধ্যে বিভাগীয় অফিস, কক্ষ নং-৫০১৭ (৫ম তলা), কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবেদন পত্র সংগ্রহ করে সব পরীক্ষার সত্যায়িত মার্কশীট ও পাসপোর্ট সাইজের ২ কপি ছবিসহ জমা দিতে হবে।

লিখিত পরীক্ষার তারিখ: ১৯ নভেম্বর, ২০২৩ সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত।

লিখিত পরীক্ষার ফল প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩, বিকেল সাড়ে ৪টায়, বিভাগীয় নোটিশ বোর্ডে।

মৌখিক পরীক্ষার তারিখ: ২১ ও ২২ নভেম্বর ২০২৩, সকাল ১০টা।

চূড়ান্ত ফল প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, বিকেল সাড়ে ৪টায়, বিভাগীয় নোটিশ বোর্ডে।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৫১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৫৭
  • দুপুর ১২:০৮
  • বিকেল ৪:৪৩
  • সন্ধ্যা ৬:৫২
  • রাত ৮:১৫
  • ভোর ৫:২১

সর্বাধিক পঠিত

কোনো সংবাদ পাওয়া যায়নি।

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp