এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া বেতন নিয়ে নতুন তথ্য


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ /
এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া বেতন নিয়ে নতুন তথ্য

এমপিওভুক্ত শিক্ষকদের তথ্য ভুলের কারণে বকেয়া পরিশোধের জন্য বেতন শিট সাবমিট চলমান রয়েছে। ঈদুল ফিতরের ছুটি শেষে বকেয়া বিল ছাড়া হতে পারে। শিক্ষকদের দ্রুত সাবমিট করার নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের এক কর্মকতা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বকেয়া বিল সাবমিটের সময়সীমা অনেক আগেই শেষ হয়েছে। কিন্তু শিক্ষকরা বিল সাবমিট না করায় তাদের সুযোগ দেয়া হয়েছে। ঈদুল ফিতরের ছুটির পর একটা মিটিং করে বিল সাবমিটের অপশন বন্ধ করা হবে।

এরপর যারা বিল সাবমিট করেছেন তাদের টাকা দেয়ার ব্যবস্থা করা হবে। এর মধ্যে বকেয়া উৎসব ভাতা ও বেতন রয়েছে।

এর আগে জানা গেছে, শিক্ষকদের অনাগ্রহের কারণে বিল সাবমিট কার্যক্রম ধীরগতিতে চলছিলো। শিক্ষকদের দ্রুত বিল সাবমিটের আহ্বান জানিয়েছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তারা।

গত ২৮ ফেব্রুয়ারি ইএমআইএস সেলের এক কর্মকতা জানান, ফেব্রুয়ারি মাসের বেতনের জন্য বিল সাবমিট করেননি ১ হাজার ৩৩৫ শিক্ষক। তবে অধিদপ্তরের ঊধ্বর্তন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

শিক্ষকদের বকেয়া বেতনের ব্যাপারে তিনি বলেন, শিক্ষকরা ধীরগতিতে বিল সাবমিট করছেন। তারা দ্রুত আবেদন করলে আমরাও এটা থেকে মুক্ত হতে পারি, তারাও টাকাটা পান। কিন্তু তারা তো বিল সাবমিট করছে খুব ধরিগতিতে। আমরা অপেক্ষায় আছি তাদের বিল সাবমিটের জন্য।

এর আগে অধিদপ্তরের এক চিঠিতেও ফেব্রুয়ারি মাসের বেতনের বিল সাবমিটের নির্দেশনা দেয়া হয়। বলা হয় ২৪ ফেব্রুয়ারির মধ্যে বিল সাবমিট করতে। কিন্তু এই সময়ের মধ্যে বেশিরভাগ শিক্ষক বিল সাবমিট করেননি। ফলে টাকা ছাড়েও বিলম্ব হচ্ছে।

চিঠিতে বলা হয়েছে, শিক্ষক-কর্মচারীর এমপিওর অর্থ ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। প্রতি মাসে যথাসময়ে প্রতিষ্ঠান প্রধান অনলাইনে বিল সাবমিট না করলে শিক্ষক-কর্মচারীদের এমপিওর টাকা ইএফটিতে পাঠানো হবে না।

আমাদের ফেসবুক পেজে দেখুন