সেসিপের চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের সনদ দাখিল ১৯ সেপ্টেম্বর


Shikkha Songbad প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৩, ৫:১৭ অপরাহ্ণ / ৪৩
সেসিপের চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের সনদ দাখিল ১৯ সেপ্টেম্বর

বুধবার (১৩ সেপ্টেম্বর) এনটিআরসিএর পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহছানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১১ জুন প্রকাশিত সেসিপ গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিবন্ধন পরীক্ষার মূল সনদ, সব শিক্ষাগত যোগ্যতার সনদের মূলকপি, মূল মার্কসশিট ও জাতীয় পরিচয়পত্রের মূলকপি নিয়ে ১৯ সেপ্টেম্বর সকাল ১০টায় এনটিআরসিএ কার্যালয়ে যাচাই কমিটির সামনে উপস্থিত হতে হবে। একই সঙ্গে সব সনদের এক কপি করে ফটোকপিও আনতে হবে। নির্ধারিত তারিখে সনদসহ কোনও প্রার্থী উপস্থিত হতে ব্যর্থ হলে তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না।

এদিকে গত ৯ আগস্ট সেসিপ গণবিজ্ঞপ্তি-২০২৩-এর আওতায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগে ১৬৯ জনকে চূড়ান্ত সুপারিশ করা হয়। তাদের মধ্যে পুরুষ ১৩০ জন ও নারী ৩৯ জন। বিজ্ঞপ্তিতে ১০টি ট্রেডে শূন্য ২৪৭টি পদ থাকলেও যোগ্যপ্রার্থী না পাওয়ায় ৭৮টি পদ শূন্য থেকে যায়।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৪৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৫০
  • দুপুর ১২:০৭
  • বিকেল ৪:৪৩
  • সন্ধ্যা ৬:৫৪
  • রাত ৮:২০
  • ভোর ৫:১৬

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp