বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে শূন্য আসনে ভর্তি চলছে


Shikkha Songbad প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৪, ৩:৩৫ অপরাহ্ণ /
বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে শূন্য আসনে ভর্তি চলছে

বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে শূন্য আসনে ভর্তি কার্যক্রম চলছে। অনলাইন আবেদনের ভিত্তিতে বিশেষ বিবেচনায় নির্বাচিত শিক্ষার্থীদের এ ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে মঙ্গলবার ১ অক্টোবর থেকে, যা চলবে আগামী ৯ অক্টোবর পর্যন্ত।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ের আলোকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বিশেষ বিবেচনায় বেসরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে শূন্য আসনে মেধা ও পছন্দের ভিত্তিতে নিয়মানুযায়ী কলেজ নির্বাচন করে কলেজভিত্তিক তালিকা প্রস্তুত করা হয়েছে (তালিকা সংযুক্ত)। নির্বাচিত শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ করবেন এবং অধ্যক্ষরা আগামী ০১/১০/২০২৪ থেকে ০৯/১০/২০২৪ তারিখ অফিস চলাকালীন বর্ণিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ভর্তি প্রক্রিয়া শেষে অধ্যক্ষরা আগামী ১০/১০/২০২৪ তারিখের মধ্যে সংযুক্ত ছক মোতাবেক ভর্তি ও অ-ভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকার সফট কপি ই-মেইলে (medicaledu313@gmail.com) ও হার্ডকপি নিম্ন স্বাক্ষরকারীর দপ্তরে প্রেরণ করবেন।’

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৫
  • দুপুর ১২:০০
  • বিকেল ৪:৩৫
  • সন্ধ্যা ৬:৪৬
  • রাত ৮:১১
  • ভোর ৫:১০

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp