বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ১ সেপ্টেম্বর


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : আগস্ট ২৯, ২০২৪, ১০:০১ অপরাহ্ণ /
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ১ সেপ্টেম্বর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার শিক্ষা ও গবেষণা চালু করার বিষয়ে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল- মিটিং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ।

বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি অধিবেশন শেষে ভারপ্রাপ্ত রেজিষ্টার ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালু হবে এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ ও পিএইচডি ডরমেটরি আগামী ৩১ শে আগস্ট খুলে দেওয়া হবে।

এছাড়াও শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল- মিটিং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ছাত্র-ছাত্রীদেরকে হল প্রশাসন কর্তৃক প্রণীত নীতিমালা যথাযথভাবে মেনে চলতে হবে। অনুষদের শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে ছাত্র-ছাত্রীদেরকে ডিন কাউন্সিল কর্তৃক প্রণীত সমন্বিত নীতিমালা মেনে চলতে হবে।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৪৩
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৮
  • দুপুর ১২:০৬
  • বিকেল ৪:৪২
  • সন্ধ্যা ৬:৫৩
  • রাত ৮:২০
  • ভোর ৫:১৪

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp