ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ৫ এপ্রিল বন্ধ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ /
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ৫ এপ্রিল বন্ধ

ইস্টার সানডে উপলক্ষে আগামী রোববার (৫ এপ্রিল) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো বন্ধ রাখার আদেশ জারি হয়েছে। সোমবার (৩০ মার্চ) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে আরো বলা হয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সম্মানিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাজিল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) মাদরাসাগুলোর সংশ্লিষ্ট সকলের সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে জানানো যাচ্ছে যে, “ইস্টার সানডে” উপলক্ষে আগামী ৫ এপ্রিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে রেজিস্ট্রার দপ্তরের প্রশাসন শাখা, ক্রয় শাখা, পরিবহণ শাখা, অর্থ ও হিসাব দপ্তর, অডিট সেল খোলা থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার কাজে নিয়োজিত আনসার ও প্রহরীরা নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৪২
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৮
  • দুপুর ১২:০৬
  • বিকেল ৪:৪২
  • সন্ধ্যা ৬:৫৪
  • রাত ৮:২০
  • ভোর ৫:১৪

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp